জাতীয় পার্টির চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বর্তমান সরকার নিজস্ব লোক দিয়ে নির্বাচন ব্যবস্থাকে নিজের বানিয়েছে। দেশে অবাদ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দরকার। জাতীয় পার্টি অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতায় আসতে চায়।